বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ভারত থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি পিএইচইউ টিএইচএএনএইচ ৩৬’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।  

নমুনা পরীক্ষা শেষে জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এর আগে বুধবার পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি সিবি’ নামের জাহাজ চট্টগ্রামে আসে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit