সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে : মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এ আহ্বান জানান মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বিএনপির কোনো নেতা যদি চাঁদাবাজি করতে যায় বা সন্ত্রাসী আচরণ করে তাকে ধরে আইনের হাতে সমর্পণ করুন।’

পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি-দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। এখন যে কোনো মূল্যে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন উল্লেখ করে বিএনপির সাবেক মন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ-দখলবাজের স্থান নেই।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit