বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

মার্কিন গোয়েন্দা প্রধান ও হাসিনার বৈঠক, যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ‘এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ তবে এর মধ্যেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তৈরি হয় ধোঁয়াশা।

এদিকে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কলকাতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বৈঠকের দাবিটির কোনো সত্যতা নেই বরং, ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় একটি সরকারি সফরের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Sting Newz নামক ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর ‘কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে৷

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ ভিডিওর উক্ত অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রধান করতে দেখা যায়৷

পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম Ekattor TV এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর ‘একান্ত বৈঠকে বসছে শেখ হাসিনা ও মমতা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷

প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সাথে আলোচিত ভিডিওটি ডিডিওতে তার পরনে থাকা শাড়ির মিল রয়েছে৷ প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর ২২ নভেম্বর সরকারির সফরে কলকাতা পৌঁছায়৷

অর্থাৎ, উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের নয়৷

সুতরাং, কলকাতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে পুরোনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit