সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

নতুন দল এনসিপি’র নেতৃত্ব নিয়ে যা বললেন বিএনপি নেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্যদের আর ছাত্র বলার অপশন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি।

শনিবার (১ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্য।

নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ওরা ছাত্র ছিলো। এখন থেকে আর ছাত্র বলবো না আমরা। ওরা যেটাই করুক না কেন এখন আর ছাত্র বলার অপশন নেই। পলিটিক্যাল কাউন্টার বলা যেতে পারে।’

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের খরচ কোথা থেকে এলো সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি। মনি বলেছেন, ‘আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো? তাদের ব্যবসা-বাণিজ্য নাই, বাবার ঘরে খেতো, চলতো, পড়তো, ঘুমাতো। ম্যাক্সিমামই তাই। কেউ কেউ হয়তো ছোটখাট টিউশন করতো। আমাদের যারা ছাত্র রাজনীতি করে তাদের ফাদার সংগঠন আছে। তারা চাইলে দেখাতে পারে যে তারা কোথা থেকে অর্থ নিয়েছে। কত টাকা খরচ হয়েছে। তাদেরও খরচ হয়েছে। জনপ্রতি টাকা পেয়েছে। গাড়ি দিয়ে বাইরের জেলা থেকে মানুষ আনতে হয়েছে। এই অর্থটা তারা কোথা থেকে পেলো?’

বিএনপি নেত্রী আরও বলেন, ‘স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিএনপির সাথে পাল্লা দিয়ে চলার অবস্থা আর নেই।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit