সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে কী বলল রাশিয়া?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের পর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প ‘বদমাশ’ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, ‘আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।’
 
মারিয়া জাখারোভা আরও লেখেন, ‘ট্রাম্প ও ভ্যান্স কীভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।’এদিকে, এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে একজন ‘উদ্ধত শূকর’ বলে মন্তব্য করেন।
 
বর্তমানে রাশিয়ার  নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, ‘অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে।’হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠক শুরু হয়েছিল চিরপরিচিত সৌহার্দ্যপূর্ণ দেহভঙ্গির মধ্য দিয়েই। প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে তাদের দুজনের মধ্যে বার বার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করা এবং তা সই করার আগে দিয়ে অনুষ্ঠিত হয় ট্রাম্প ও জেলেনস্কির এই বৈঠক হয়। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোস হওয়া উচিত নয়।
 
এদিকে ট্রাম্প বলেন, পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলেও একপর্যায়ে গর্জে ওঠেন ট্রাম্প। আলোচনার একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘একটি চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই।’ জবাবে জেলেনস্কি বলেন, আমরা নিজেদের দেশেই আছি। (যুদ্ধের) পুরো সময় আমরা দৃঢ়তার সাথেই আছি। আপনাদের সাহায্যের জন্য আমরা এমনকি ধন্যবাদও জানিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit