শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, ‘আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী গাজার চলমান সংকট নিয়েও কথা বলেন। তিরি বলেন, একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে পবিত্র মাসটির আগমন ঘটেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে ট্রুডো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট সব জিম্মিদের মুক্তি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারে কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন। সবশেষ তিনি কানাডা সরকারের পক্ষ থেকে বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

প্রসঙ্গত, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও। এছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে শনিবার থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে ২ মার্চ থেকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit