সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

বিতর্কিত পোস্ট সরিয়ে নিলেন জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপতথ্যের জনক’ বলে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তাকে (প্রেস সচিব) নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে পালটা পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তবে পোস্টটি সরিয়ে নিয়েছেন জয়।

শফিকুল আলম আরও লেখেন, ‘অপতথ্যের জনক ও ডিজিটাল লুটের মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া খবর ছড়াচ্ছেন। আমাদের জানামতে, এই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি।’ তিনি আরও লেখেন, ‘আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি। আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই। শুধু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব।’

এরপর নিজের পোস্ট সরিয়ে ফেলেন সজীব ওয়াজেদ জয়। পরবর্তী সময়ে শফিকুল আলম আরেকটি পোস্টে জানিয়ে দেন, জয় আবারও ভুয়া খবর শেয়ার করেছেন। পরে তা সরিয়ে নিয়েছেন। প্রেস সচিব লেখেন, তথ্য বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি ভুয়া খবর শেয়ার করেন। কয়েক ঘণ্টা পর সেটি সরিয়ে ফেলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit