বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

চৌগাছায় ইট ভাটার ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইট ভাটার ট্রাকের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইছুপ মোড়ে এ ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগম উপজেলার আন্দুলীয়া গ্রামের শফি উদ্দীনের স্ত্রী।নিহতের প্রতিবেসী শাহ আলম বলেন, তিনি চৌগাছা ডিভাইন গার্মেন্টেস কর্মীদের শিশুদের দেখভাল করার কাজ করতেন। ঘটনার দিন তিনি চৌগাছা থেকে আসার পথে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইছুপ মোড়ে পৌঁছালে একটি ইট ভাটার ট্রাক তার বহনকারী অটোয় ধাক্কা মারে।

এতে হাসিনা বেগম গাড়ী থেকে সিটকে পিচের রাস্তার উপর পড়ে যায়। এ সময় তিনি মারাত্ম আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit