শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা নাকচ ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘোষণা দিয়েছেন।

তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আমাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনও সম্ভাবনা থাকবে না।

সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সনদে সই করেন।

পেজেশকিয়ান বলেন, আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চল বিশেষ করে গাজায় কে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে? পৃথিবীর কোনও স্বাধীনচেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে?

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা কখনওই বিদেশিদের কাছে মাথা নত করব না, ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে।

মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ১৯৭৯ সালের এই দিনে ইরানের মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে ময়দানে নেমেছিল এবং দৃঢ়তার সঙ্গে ঐক্য ও সংহতি বজায় রেখে দেশ থেকে বিজাতীয় ও অত্যাচারীদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল, এলবিসিআই লেবানন, সিজিটিএন

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit