শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর… শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটেও অক্ষয়ের বাজিমাত, ৯ কোটিতে দুই ফ্ল্যাট বিক্রি বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ দুপুর ১টার মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম ভারতে ১৫ মসজিদ সিলগালা করলো বিজেপি আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হবেই: ট্রাম্প

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে এক হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে শনিবার দুপুর পর্যন্ত ১৭ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি পুরাতন বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি শটগানের কার্তুজ, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো বটি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit