সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

যে সময় কেউ সাহস করেনি, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি : তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথমে ২৭ দফা প্রস্তুত করেছিল বিএনপি। এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে’ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।’

বর্তমানে সংস্কার প্রস্তাবনা দেয়া অনেকেই সংস্কারের ধারেকাছেও ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, ‘যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের অনেকেই তখন সংস্কারের ধারেকাছেও ছিলেন না।’

এসময় গত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। ‘দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত’ থেকে ফিরিয়ে আনতে যতো দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit