বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অবৈধ অভিবাসী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ বাংলাদেশিও রয়েছেন বলেও অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সের অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সি ৬২৮ জন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

জাফরি বলেন, আটককৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথিহীন, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়। 

তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছে। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit