বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চৌগাছায় সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরে চৌগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাংকের কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগত ব্যবস্থাপক এজিএম ফারুকুজ্জামানকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার ফারুকুজ্জান, নতুন দায়িত্ব গ্রহন কারী ব্যবস্থাপক এজিএম ফারুকুজ্জামান।অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিহুরুল ইসলাম, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক আজম আশরাফুল।

এ সময় বক্তারা বলেন, দুখ:জনক হলেও সত্য এখনো এই ব্যাংকের কিছু কর্মকর্তা বর্তমান অন্তবর্তি সরকারের অসহযোগীতা করছেন। বক্তারা বলেন, কর্মকর্তারা যে মতাদর্শের হোক ব্যাংকের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ানো যাবেনা। ব্যাংকের উন্নতির জন্য কোনো অনিয়ম মেনে নেবেনা গ্রাহকেরা।গ্রাহকদের কাক্সিক্ষত সেবার মান নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের আহবান জানান বক্তারা।এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সুধি ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিদায়ী ও নবাগত কর্মকর্তা দ্বয়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit