শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ভারতীয় ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি১ ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা।

পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসার প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়। 

এই ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি১, বি২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন।

এরপর বি১, বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন। 
এবার নবায়নের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরো বৃদ্ধি পাবে। যারা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন, তারা এখন এক বছরের মধ্যে নবায়নের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরো সমস্যা হবে। আরো বেশিদিন অপেক্ষা করতে হবে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit