বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই রোহিতদের ওপর কঠোর নীতিমালার খড়গ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে, কষ্ট ছিল ২০২৩ সালে ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার। পরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোয়ালিফাই না হওয়া কাজ করেছে আগুনে ঘি ঢালার মতো। ক্রিকেটার টিম অফিশিয়ালদের ওপর চটেছে বিসিসিআই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তাদের বিরুদ্ধে যাচ্ছে কঠোর অবস্থানে।

বোর্ডার-গাভাস্কার ট্রফিটা ছিল ভারতের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার শেষ সুযোগ। তবে, অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া। ৩-১ এ হেরেছে সিরিজ, সঙ্গে জন্ম দিয়েছে নানা বিতর্কের। ক্রিকেটার ও দলের অফিশিয়ালদের পরিবারের সদস্য ও ব্যক্তিগত সহকারী সঙ্গে রাখা নিয়ে হয়েছে নেতিবাচক আলোচনা। দলের খবর বাইরে যাওয়া নিয়ে সন্দেহ করা হয়েছে অনেককে। এরপরই বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে এসওপি নীতিমালার কথা।
 
‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ নীতিতে কোনো ক্রিকেটার অথবা টিম অফিশিয়াল যদি এক মাসের বেশি কোনো সফরে থাকেন সে ক্ষেত্রে স্ত্রী ও ১৮ বছরের কম বয়সের সন্তানকে সর্বোচ্চ দুই সপ্তাহ সঙ্গে রাখতে পারবেন। কিন্তু এক মাসের কম হলে কোনোভাবেই পরিবারের সদস্য, ব্যক্তিগত সহকারী ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে না।
 
ফাইনালসহ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির হবে মোট ১৯ দিন। তবে, এ বিষয়ে কিছুই জানেন না অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই থেকে পাননি কোনো অফিশিয়াল ঘোষণা। গেল মাসে এক সংবাদ সম্মেলনে এ কথা উড়িয়ে দেন তিনি। তবে, এবার আর এ কথা বলার সুযোগ পাবেন না রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে তাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে বিসিসিআই’র নীতিমালা। এ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দলের ম্যানেজর আর দেবরাজও দিয়েছেন সতর্ক বার্তা।’

দেবরাজ বলেন, ‘এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বিসিসিআই এসওপি নীতির কথা দলের সবাইকে জানিয়েছে। বোর্ড প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে। কারো ব্যক্তিগত সহকারীও এ সফরে পুরোপুরি নিষিদ্ধ। এটা দলের সব কার্যক্রমের ওপর মনযোগ বাড়ানো ও লজিস্টিক চ্যালেঞ্জ কমানোর জন্য করা হয়েছে।’

নেট সেশন হতে শুরু করে ম্যাচ ডে এমনকি হোটেলে অবস্থানকালেও বিসিসিআই’র দেয়া বিধিনিষেধ মেনে চলতে হবে দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের। এছাড়া গুঞ্জন আছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে হেড কোচ গৌতম গম্ভীরের শেষ পরীক্ষা। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মেগা আসর শুরু করবে টিম ইন্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit