রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

পুতিন-ট্রাম্পের ফোনালাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ: মেদভেদেভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত। কারণ, এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

গতকাল বুধবার ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে, এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইতে পারেন।

আজ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতিমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘ইউরোপ ঈর্ষান্বিত’। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলাপ-আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শও করা হয়নি। মেদভেদেভ বলেন, এটা বিশ্বে তাদের (ইউরোপের) প্রকৃত অবস্থা জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit