বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

দিপু মনির ২ কোটি ৩৯ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক একাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি একাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ার একাউন্ট ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি একাউন্ট রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মো. রুহুল ইসলাম খান। 

জানা গেছে, দিপু মনির এই ১৬টি একাউন্টে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে এসব একাউন্টে জমা রয়েছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা। 

আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দিপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পদসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit