শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

চৌগাছা পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সাকিব হোসেন (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে তাদের বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাকিব পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোল্ডস্টোর পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।

নিহতের প্রতিবেশিরা জানান, সাকিব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনার দিন সকাল থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১ টার দিকে প্রতিবেশিরা বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখে। এ সময় স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

সাকিবের স্বজনরা জানান, সে জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুরইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই সাকিবের মৃত্যু হয়। চৌগাছা থানার ডিউটি অফিসার এ এস আই মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit