বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামে সড়ক না থাকায় গ্রামবাসীর চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নং ওয়ার্ডের কাস্টম হাউসের সামনে গাজীপুর গ্রামে প্রবেশ করতে কোন রাস্তা না থাকায় এলাকায় বসবাসরত কয়েক হাজার জনগন দীর্ঘদিন ধরে নানা রকম ভোগান্তির স্বীকার হয়ে আসছেন। এলাকায় বসবাসকারী প্রভাবশালী কয়েকটি পরিবার জনগনের জন্য কোন পথ না রেখেই তাদের জমির সীমানা ঘেষেউ বিল্ডিং , প্রাচীর দেয়াতে আটকা পড়ে গেছে এলাকার বসবাসকারীরা। এই এলাকায় যেতে পারে না কোন বাইক, রিকসা, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস।

দুই বিল্ডিং এর পাশ দিয়ে চিকন একটি গলি, নীচে পানি,ময়লা যাওয়া একটি ড্রেনের ওপর দিয়েই এই গ্রামের মানুষের যাতয়াত। এলাকাবাসী কয়েকবার এই গলি পথটি রাস্তায় রুপান্তিরিত করতে বিভিন্ন মহলের কাছে গেলেও আজ অবধি কোন কাজ হয়নি। গ্রাম থেকে একটি পায়ে চলা হাটা পথ মুল সড়কে পৌছাতে মাত্র তিন শত গজ দুর থেকেই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এলাকা বাসী বলছে আমাদের গ্রামে কোন সামাজিক অনুষ্ঠান করতে পারি না। কোন পরিবহন ব্যবস্থা না থাকায় আমরা নানা সমস্যায় আছি।

এ গ্রামের বসবাসকারী মোহাম্মাদ আলী মধু এবং মহিউদ্দীন জানান আমাদের বাড়ী থেকে বাহির হওয়ার কোন পথ নেই। বাড়ীর সামনে দিয়ে একটি চিকন ময়লা গলি দিয়েই আমাদের যাতয়াত। শুস্ক মৌসুমে এই চিকন গলি দিয়ে পার হলেও বর্ষাকালে একেবারেই যাওয়া যায় না। এ ব্যাপারে বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এই এলাকার মানুষের যাতয়াতের জন্য কোন ভালো রাস্তা নেই। আর রাস্তা না থাকায় পৌরসভা কোন কাজ করতে পারে না।

এই এলাকাবাসীর জন্য একটি রাস্তার অতি প্রয়োজন। এ ব্যাপারে এলাকাবাসী একটি রাস্তার জন্য যশোরজেলা ও শার্শা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit