বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : জুলাই ও আগস্ট গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘পুলিশ ওয়েবসাইটে’ আপলোডের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit