শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ভারতে জঙ্গলে ব্যাপক বন্দুকযুদ্ধ, নিরাপত্তাবাহিনীর দুই সদস্যসহ নিহত ৩৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য।

রবিবার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জঙ্গলে এই ঘটনা ঘটে।

বিজাপুর হচ্ছে সেই একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটে, যার পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজাপুরের জঙ্গলে চলমান এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে একইসঙ্গে বিরতিহীনভাবে গোলাগুলিও চলছে।

মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যেই রবিবার ভোরবেলা মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক-যুদ্ধ শুরু হয় এবং ৩১ জন মাওবাদী নিহত হয়।

এনকাউন্টারে বাহিনী দু’জন জওয়ানকেও হারিয়েছে এবং অন্য দু’জন যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। এনকাউন্টারস্থলে আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit