বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ফরচুন বরিশাল। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই ওপেনার।

কিন্তু পাওয়ার প্লের পরেই হোঁচট খেল বরিশাল। এক ওভারে তামিম ইকবাল এবং তিনে নামা ডেভিড ম্যালানকে সাজঘরের পথ চিনিয়েছেন চিটাগং পেসার শরিফুল ইসলাম।

নবম ওভারের প্রথম বলে ৫৪ রান করা তামিমকে খালেদের ক্যাচ বানিয়েছেন তিনি। এরপর ইংলিশ ব্যাটার ম্যালানকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। এই দুই উইকেট হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বরিশালের রান ২ উইকেটে ৯৫। জয়ের জন্য বাকি ১০ ওভারে ঠিক ১০০ রান চাই তাদের।চিটাগংয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে জয়ের নায়ক তাওহিদ হৃদয় এখনো ক্রিজে আছেন, ৩২ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে নতুন ব্যাটার কাইল মায়ার্স (২*) রান।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করে চিটাগং। পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৪ বলে ৬৬ রান আসে পাকিস্তানি নাফের ব্যাটে। তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে চিটাগংকে দুইশ ছোঁয়া স্কোর পেতে সাহায্য করেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

 

 

কিউএনবি/আয়শা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit