বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

বিপিএলের আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এবারের ফাইনালে থাকছে আকর্ষণীয় পুরস্কার। অতীতের তুলনায় এবার প্রাইজমানি ২ কোটি টাকারও বেশি বাড়ছে। গত বছর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলে পেয়েছে দুই ও এক কোটি টাকা করে। এবার পাবে আড়াই ও দেড় কোটি টাকা করে।     

আগামীকালকের ফাইনালের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য থাকবে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এড়িয়ে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম শেখ। 

গতবারের মতো এবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম শেখ অনেক এগিয়ে আছেন ফাইনালে ওঠা দুই দলের ব্যাটসম্যানদের চেয়ে।

প্রথম পর্বে বাদ পড়া দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়ে তিনিই সেরা বোলার হওয়ার দৌড়ে এগিয়ে। 

টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। ১২ ম্যাচে ১৩ ক্যাচ নিয়ে এই পুরস্কারে এগিয়ে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইমার্জিং ক্রিকেটার অব দা টুর্নামেন্ট পুরস্কার। যার জন্য থাকছে ৩ লাখ টাকা।

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit