বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

আগামী নির্বাচন হবে সন্ত্রাস ও জুলুমবাজ মুক্ত বাংলাদেশ গড়ার নির্ব মাওঃ আজিজুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার উলাশীতে জামায়াতের এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উলাশীর নস্বন্ধকাঠি প্রাইমারী স্কুল মাঠে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান।

উলাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ শের শাহ এর সভাপতিত্বে কর্মি সভায় বক্তব্যদেন শার্শা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মাওঃ হাবিবুর রহমান হাবিব, প্রভাষক তরিকুল ইসলাম টনি, মাওঃ জহির উদ্দিন, মাওঃ জাহাঙ্গীর আলম, মাওঃ আব্দুল মান্নান, মাওঃ আবুল খায়ের, মাওঃ মফিজুল ইসলাম, ফরিদ উদ্দিন, আলমগীর হোসেন, ডাঃ দ্বীন ইসলাম প্রমুখ।

কর্মি সভায় প্রধান অতিথি জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান বচলেন আগামী দিনেযে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন সন্ত্রাস, ভয়, হুমকি বা জবর দখল থাকবে না।সেই জন্য একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনে তৃনমুল পর্যায় সকল নেতা কর্মি ও দায়িত্বশীলদের প্রস্তুত থাকার আহবান জানান। তিনি বলেন আগামী নির্বাচন হবে সন্ত্রাস ও জুলুমবাজ মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোট ও ভাতের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit