বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

চৌগাছায় আ. লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রবিবার (২ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের পুরাতন প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে এক বিক্ষোভ সমাবেশে রুপ নেয়। 
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ৫ই আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি।
তারই ধারাবাহিকতাই আজ নিষিদ্ধ সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরন করেছে। তিনি বলেন, যে এই দুঃসাহস দেখিয়েছে তাকে যেখানেই পাওয়া যাবে গনধোলাই দিয়ে আইনে সোপর্দ করা হবে। আগামীতে যদি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং হয় ছাত্রদল তাদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত থাকবে। উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঠিকানা চৌগাছার মাটিতে আর হবেনা। নিষিদ্ধ এই সংগঠনসহ আওয়ামী লীগের কেউ যদি চৌগাছায় ভবিষ্যতে কোনো প্রোগ্রামের পায়তারা করে সাথে সাথে তাদের প্রতিহত করা হবে। 

সমাবেশে উপজেলা ছাত্রদল নেতা শিহাব ইমরান তুষার, সিংহঝুলী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফারহান নাদিম, স্বরুপদাহ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ হাসান, পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী আওয়ামী লীগের লিফলেট বিতরন করেন। তারই প্রতিবাদে এদিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit