বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

সকালে ঢাকায় পা রাখা তিন বিদেশিকে নিয়েই ব্যাটিংয়ে রংপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে টিকে থাকার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। সকালে ঢাকায় পা রেখেই রংপুরের হয়ে মাঠে নেমেছেন দলটির তিন বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল, জ্যামেস ভিন্স ও টিম ডেভিড। ডু অর ডাই’ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স ও ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দেখা গেছে দলটির একাদশে। ঢাকায় নেমেই খেলতে নেমেছেন তারা। 

অন্যদিকে, দুর্বার রাজশাহীকে টপকে শেষ মুহূর্তে প্লে-অফ নিশ্চিত হয়েছে খুলনার। রংপুরের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে তারাও। তাদের টিমে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার।

 রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ। খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুশফিক হাসান, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নেওয়াজ, জেসন হোল্ডার এবং অ্যালেক্স রস।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit