বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। দুপক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্যকোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায়, যে ধরণের ব্যবস্থা নেওয়ার দরকার তার সবগুলোই ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র‌্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া নদী পথেও র্যাবের নৌ-টহল রয়েছে।

তিনি বলেন, ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। তিনি আরও বলেন, ইজতেমা উপলক্ষে টঙ্গীতে দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে মোবাইল চুরি, ছিনতাইকারি, মলম পার্টি, মাদকাসক্ত, উচ্ছশৃঙ্খলতা ও পকেটমারদের দমাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit