বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বুধবার ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।

তিনি আরও জানান, আজ ভোর থেকে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনারবাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit