শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

বাদার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো আবাহনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো আবাহনী লিমিটেড। লিগের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। তাদের থেকে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বসুন্ধরা কিংস। আর ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

আগের দিন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় মোহামেডানে। সাদাকালো জার্সিধারীদের এই হারে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ এসেছিল আকাশী-নীল জার্সিধারীদের সামনে। তবে সেই সুযোগটা লুফে নিতে ব্যর্থ হয়েছে তারা। 
 
শনিবার ম্যাচের ৩৭ মিনিটে এলিটা কিংসলের সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিতে লড়াই করতে হয় গোলকিপার মিতুল মারমাকে। তবে এক পর্যায়ে মিতুল পড়ে গেলে ব্রাদার্সের এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর খেলার বাকিটা সময় তিনি ছিলেন বিবর্ণ। 
 
বাদার্স অবশ্য ভালো সুযোগটা পেয়েছিল ম্যাচের ৪১তম মিনিটে। চেক সিনের শরীর ঘুরিয়ে নেয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর ডিফেন্ডার ইয়াসিন খান। 
 
৭৩তম মিনিটে দারুণ একটা গোছালো আক্রমণ শাণিয়েও গোল করতে পারেনি আবাহনী। মোহাম্মদ হৃদয়ের থ্রু পাস ধরে বক্সের ভেতরে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শাহীন মিয়া। কিন্তু বলের গতির সাথে তাল মেলাতে পারেননি এনামুল ইসলাম। 
 
শেষ দিকে কৌশিক বড়ুয়ার ফ্রি কিক রক্ষণ দেয়ালের উপর দিয়ে ড্রপ খেয়ে পোস্টের দিকে জাচ্ছিল, তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে বল বাইরে পাঠান মিতুল মারমা। দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৩৪তম মিনিটে পিয়াস আহমেদ নোভার কল্যাণে গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড ইসা জালো। 
 
জয় দিয়ে লিগ পর্ব শেষ করলেও পয়েন্ট টেবিলে ফর্টিসের অবস্থান খুব একটা ভালো নয়। ১১ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ষষ্ঠ স্থানে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit