বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে ড. ইউনূসকে আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাই কালচারাল এন্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

বাংলাদেশ সময় বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলতি বছরের ১১ থেকে ১৩ই ফেব্রুয়ারি সামিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে লতিফা প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্রআন্দোলন থেকে সরকারে স্থান পাওয়া তিন উপদেষ্টাকেও আমন্ত্রণ জানান। যাতে তারা বর্ণনা করতে পারেন কীভাবে জুলাই গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।

এ সময় তারা উভয়ে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, বেলজিয়ামের রাজাম পিলিপ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড, জার্মানির ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং শ্মিট প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit