বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন নারী রয়েছেন। এই তথ্য জানিয়েছে গাজার প্রতিরক্ষা বিভাগ।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় আরও ২৬৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

উদ্ধার সংস্থা জানিয়েছে, গাজা সিটিতেই ৮৭টি হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে ১৪ জন, ১০ জন এবং খান ইউনিস, মধ্য গাজা এবং রাফায় যথাক্রমে আরও দুইজন নিহত হয়েছেন।

ইসরায়েলের দখলাদারির প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর দেশটিতে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জনের মতো নিহত হন বলে দাবি করে ইসরায়েল। সেই সঙ্গে ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই নারী ও শিশু। আর আহত ব্যক্তিদের সংখ্যা অগণিত। এ ছাড়া হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit