বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : তরুণ প্রজন্মকে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনও শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, ‘আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।’

তিনি বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।’

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক, ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক মিলন, সাবেক এমপি ও ভিপি বরকত উল্লাহ, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী ছাড়াও কলেজটির সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ ছাড়াও কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ন্যান্সি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit