মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

পারিশ্রমিক পেয়েই সিলেটকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাময়িকভাবে আর্থিক সমস্যা কাটতেই জয়ে ফিরেছে দুর্বার রাজশাহী। এক ম্যাচ পর ফের বিপিএলে বিজয়কেতন উড়িয়েছে উত্তরবঙ্গের দলটি। শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে উড়িয়ে দিয়েছে তারা।

বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতেই পারিশ্রমিক ইস্যুতে অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন রাজশাহীর ক্রিকেটাররা। পরে সে ঘটনা গণমাধ্যমে আসার বিসিবির চাপের মুখে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক প্রদান করেছে রাজশাহীর মালিকপক্ষ।

আজ তাই ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। টস জিতে আগে ব্যাটে করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করেন তারা। জবাব দিতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে ১৭.৩ ওভারে ১১৯ রান তুলতেই গুটিয়ে গেছে সিলেট।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের মোটে তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা জাকির হাসানের ব্যাটে। ৭ ইনিংসে ব্যাটে করে ২৯০ রান নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাকির, শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের রান ৮ ইনিংসে ৩০৮।

এছাড়া ২০ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন জাকের আলী, ২০ রান আসে জর্জ মানসির ব্যাটে। তবে দলের বেশিরভাগ ব্যাটারের দায়সারা ব্যাটিংয়ে লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয় সিলেটকে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। দুটি করে উইকেট যায় তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলমের ঝুলিতে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে রায়ান বার্লের দলীয় সর্বোচ্চ ৪১ ও অধিনায়ক এনামুল হক বিজয়ের ৩২ রানের ইনিংসে চড়ে ১৮৪ রান পর্যন্ত পৌঁছায় রাজশাহী। সিলেটের পক্ষে বল হাতে সফল বাঁহাতি পেসার রুয়েল মিয়া নেন ৩ উইকেট। এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চার নম্বরে অবস্থান করছে রাজশাহী। আর সাত ম্যাচে কেবল দুই জয় পাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit