শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন। 

নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন।

ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন। সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit