রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাহীন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শাহীন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টাকালে তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে।

আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন।
একইদিন তমিজ মার্কেটের বাসা থেকে পালানোর সময় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। সেই ঘটনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়।

ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit