শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সঞ্চয়পত্র কেনায় যে ছাড় পাবে শহীদ পরিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : করের বিষয়ে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের দেওয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোয় ছাড় দেওয়া হয়েছে।

রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জনকে অর্থ সহায়তা দিয়েছে সরকার। এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ২৬৪ ধারার ৪ নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ছাড় দিয়েছে এনবিআর।

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান হয়। আন্দোলনে প্রাণ হারান শত শত মানুষ, আহত হন অনেকে।

বাজারে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এ ছাড়া ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit