বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ‘বাজে প্রেসিডেন্ট’ বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগামধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রশাসনিক নীতির সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি বিপর্যস্ত। তার কর্মকাণ্ড এবং নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি ভুলে যাওয়া হবে না।

তিনি বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত নীতি নিরাপত্তার হুমকি বাড়িয়েছে।

ট্রাম্প আরও লেখেন, আমার দেশ এখন একটি বিপর্যয়। সারা বিশ্বে হাসির পাত্র! সীমান্ত খোলা থাকলে এটিই হয়।

উচ্চ আমদানি শুল্কের পক্ষে পরিচিত ট্রাম্প শুল্ক-ভিত্তিক রাজস্বে ফিরে আসার পরামর্শ দিয়ে অর্থনৈতিক নীতি পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, শুল্ক নিজেই আমাদের দেশের জন্য এই বিশাল সম্পদ তৈরি করেছে। সেইসঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলারও আহ্বান জানান ট্রাম্প।

এছাড়া যেসব বিষয় জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর ঝুঁকি তৈরি করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit