বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অবস্থানের ওপর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার প্রত্যাহার করে নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।’

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।

এতে আরও বলা হয়, কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ওই দিন রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

 

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit