শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

২০২৪ সালের সেরা আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা আর্জেন্টিনার নতুন বছর শুরু হলো দারুণ এক স্বীকৃতির মধ্য দিয়ে। সব খেলার সব দল মিলিয়ে ২০২৪ সালের সেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল।

সেরার লড়াইটা হয়েছে এবার তিনটি ফুটবল দলের মধ্যে। ইউরোজয়ী স্পেন জাতীয় ফুটবল দল ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।

১১১ দেশের ৫১৮ জন সাংবাদিকের ভোটে সর্বোচ্চ ৫৭৯ পয়েন্ট পেয়েছেন মেসিরা। ৫৫২ পয়েন্ট পেয়ে স্পেন দ্বিতীয় ও ৫৩২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৬০ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল। পঞ্চম সেরা বার্সেলোনার নারী ফুটবল দল (২৭৮)।

ইংলিশ ফুটবল ক্লাব ম্যানসিটি (১৭০) তালিকার নয়ে। এআইপিএসের ভোটে রেকর্ড ১৫০৭ পয়েন্ট পেয়ে ২০২৪ সালের সেরা ক্রীড়া প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে প্যারিস অলিম্পিক। ৭১৪ পয়েন্ট পেয়ে ইউরো দ্বিতীয় ও ৩২১ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে উইম্বলডন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit