শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। এবার সেই পদ ত্যাগ করছেন তিনি।

এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

এর আগেও প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় ২০২৩ সালের মার্চে প্রথম বহিষ্কার হন গ্যালান্ট। সেসময় এ ঘটনা তোলপাড় সৃষ্টি করে।

ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্টকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন।

গ্যালান্ট তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ, তবে তা এখনও শেষ হয়নি।

তিনি আরো বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনায় এসেছেন গ্যালান্ট।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরায়েল এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit