রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে পাকিস্তানের রাজপথে হাজারও মানুষের ঢল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সমাবেশে, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসকে একটি বৈধ সামরিক বাহিনীর স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আমরা চাই পাকিস্তান সরকার হামাসকে একটি বৈধ সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি দিক। এমনকি, দখলদারদের আক্রমণের মুখে তাদের সশস্ত্র প্রতিরোধকে জাতিসংঘের আইনও সমর্থন করে। তাদের এই লড়াই সবদিক থেকেই বৈধ। যারা হামাসকে সন্ত্রাসী আখ্যা দেয়, আদতে তারা নিজেরাই সন্ত্রাসী।

পাকিস্তানে হামাসের কার্যালয় খুলতে পারা উচিত বলেও মন্তব্য করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা হাফিজ নাইমুর রেহমান। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এছাড়া, বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছেন ২৩ লাখের বেশি ফিলিস্তিনি। আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশ চাপ দিয়ে আসলেও, কোনো পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit