শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
‎‎লালমনিরহাটে বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা সকালে খালি পেটে লেবু পানি খেলে কি ওজন কমে? জানালেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান ৪০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ, জানালেন বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা যাবে আজ শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় খেলতে দেওয়া হয়নি বিশ্বচ্যাম্পিয়নকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে দাবার দুনিয়ার অবিসংবাদিত রাজা নরওয়েজিয়ান দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। একবার-দুবার নয়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। অথচ পরনের জিন্স বদলাতে রাজি না হওয়ায় সম্প্রতি তাকে দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে দেয়নি দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে। 

জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) পোশাকবিধি ভঙ্গ করায় নিউইয়র্কে ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে অযোগ্য ঘোষণা করা হয় কার্লসেনকে। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পাঁচবারের এই বিশ্বচ্যাম্পিয়ন।

ওয়ার্ল্ড র‌্যাপিড দাবায় শুরুতে সপ্তম রাউন্ড শেষে জিন্সের জন্য নরওয়েজিয়ান এই দাবাড়ুকে ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। কিন্তু নবম রাউন্ডে তাকে পোশাক বদল করতে বলা হলেও সেটি তিনি অনুসরণ করেননি। তাই একই অপরাধের পুনরাবৃত্তি করায় তাকে অযোগ্য ঘোষিত করেন আরবিটার অ্যালেক্স হোলোভজ্যাক। এ ঘটনার পরই কার্লসেন জানান, তিনি ব্লিটজ দাবাতেও অংশ নেবেন না।

ফিদে তাদের বিবৃতিতে বলেছে, ‘’শুক্রবার ম্যাগনাস কার্লসেন জিন্স পরে পোশাকের নীতিমালা ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘকালীনভাবেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে নবম রাউন্ডে তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’

জবাবে কার্লসেন একটি পডকাস্টে বলেচেন, ‘বলেছিলাম আগামীকাল পাল্টাব, কিন্তু তারা বলেছে এখনই পাল্টাতে হবে। আমার জন্য এটা নীতিগত ব্যাপার, তাই বিষয়টি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। যদি তারা এটাই করতে চায়, তাহলে আমি হয়তো অন্য কোথাও যাব, যেখানে পরিবেশটা আরেকটু ভালো।’

৩৪ বছর বয়সী এই নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার তার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি ফিদের ওপর খুব বিরক্ত। তাই ওদের সঙ্গে আর কোনোকিছুই করতে চাই না। সবার কাছে দুঃখ প্রকাশ করছি, হয়তো এটা বোকামিসুলভ নীতি, কিন্তু ব্যাপারটা মজার নয়।’

তথ্যসূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit