রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : মানবসৃষ্ট বিভিন্ন কারণে বিশ্বের অনেক দেশে দিন দিন বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। বৃহস্পতিবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লি স্কোর ৩২৮। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ।

এ দিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

পাশাপাশি ২৩৯ স্কোর নিয়ে তালিকায় দুই নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ১৯৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এছাড়া, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এটি নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit