রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : বান্দরবান লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘর আবারও নির্মাণসহ সব ধরনের সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়েছে।

অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে এতে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রেস উইং আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই তংঙঝিরি।

পুলিশ সদর দফতর জানায়, লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় ২৫ ডিসেম্বর মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৬টি ঘরে আগুন দেয়। এতে আনুমানিক প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit