রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

জাহাজে ৭ খুন : ৭ দিনের রিমান্ডে ইরফান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আল-বাখেরার সাত কর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার আকাশ মন্ডল ওরফে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌপুলিশের পরিদর্শক মো. কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এসময় আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম সাংবাদিকদের বলেন, ‘একসঙ্গে সাতজনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা আসামিকে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বের করার জন্য আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়।’

এর আগে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে র‌্যাব সদস্যরা তাদের হাতে গ্রেফতার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌপুলিশের কাছে হস্তান্তর করেন।

গত ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরে হাইমচরের মেঘনা নদী থেকে কার্গো জাহাজ এমভি আল-বাখেরার মোট ৮ কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাতজনকে মৃত এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ।

এদিকে, ঘটনার একদিন পর চাঁদপুরে নৌপুলিশের হরিণা ফেরিঘাট ফাঁড়ির ইনচার্জ মো. কালাম বাদী হয়ে হাইমচর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরইমধ্যে তথ্যউপাত্ত সংগ্রহ করে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেনের নেতৃত্বে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে (৩০) গ্রেফতার করে। তিনি একই জেলার ফকিরহাটের জগদীশ মণ্ডলের ছেলে। ইরফান ওই জাহাজের খালাসি ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, নানা ধরনের বৈষম্যের কারণে এমভি আল-বাখেরা জাহাজের মাস্টার কিবরিয়ার ওপর ক্ষোভ ছিল তার। সেই থেকে প্রথমে মাস্টার কিবরিয়াকে হত্যার পর অন্যদেরও হত্যা করেন তিনি। তবে কেবল গলার শ্বাসনালিতে আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল নামে একজন। আর যে সাতজন মারা যান; তাদের দুই জনের বাড়ি মাগুরা, দুই জনের নড়াইল, দুই জনের ফরিদপুর এবং একজনের মুন্সিগঞ্জে।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর (রোববার) সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। এতে ইরফানসহ মোট ৯ জন কর্মী ছিলেন। ২৩ ডিসেম্বর (সোমবার) বিকেলে সেখানে জাহাজটি পৌঁছার কথা ছিল। কিন্তু তার আগেই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নির্মম এবং আলোচিত এই সাত খুনের ঘটনা ঘটে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit