বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘আল্লাহর রহমত বিএনপির সঙ্গে রয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল। এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে। এজন্য আল্লাহর রহমত বিএনপির সঙ্গে রয়েছে।মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, স্বপ্ন দেখে, পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে ধ্বংসস্তূপ রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশে আবার একটি সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী ও একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ- যেখানে মানুষের প্রত্যেকটি মৌলিক চাহিদা পূরণ করা হবে; সেই বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তখন বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা- তা পূরণের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় স্থান করে নেবেন।’ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের যেকোনো কঠিন সময় করোনাকালীন ও দুর্যোগকালীন আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রীরা কখনও সাধারণ মানুষের কাছে যায়নি। দেশে যখন কোনো দুর্যোগ মুহূর্ত এসেছে, বন্যা হয়েছে- তখনও তাদেরকে জনগণের পাশে পাইনি। জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল, শুধু এসি রুমে বসে পরিকল্পনা করতো- কিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করা যায়।’

আমিনুল হক বলেন, জাতির সব ক্লান্তিলগ্নে যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে  অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত ৫ আগস্টের পর থেকে চেষ্টা করছি দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সুখ-দুঃখের কথাগুলো শুনে তাদের পাশে থেকে মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে কিভাবে একটি সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর সমাজ গড়া যায়। সেই কার্যক্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে, সেটা চলমান রেখেছি। 

রুপনগর থানাধীন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সব অঙ্গ সংগঠনের আয়োজনে কম্বল বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা শাহআলম মোল্লা, পল্ল­বী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন মাষ্টার, রুপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit