শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

টি-টোয়েন্টির শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-রিশাদরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দারুণ পারফরম্যান্সে আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা। সিরিজসেরা মেহেদী হাসান ফিরেছেন বোলারদের শীর্ষ দশে। আর তাসকিন আহমেদ, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী। ৩ ম্যাচের সিরিজে নিয়েছেন ৮ উইকেট। গড়ে প্রতি ম্যাচে ২০ রানের কম খরচ করেছেন তিনি। সিরিজসেরা হওয়া এই স্পিনার টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এর আগে ২০২১ সালে প্রথমবার দশে ঢুকেছিলেন তিনি।

বোলারদের মধ্যে মেহেদীর সবচেয়ে কাছে আছেন তাসকিন আহমেদ। সিরিজে ৭ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার ৭ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ১১ নম্বর স্থানে। শীর্ষ বিশে বাংলাদেশের তৃতীয় বোলার রিশাদ। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠেছেন তিনি।  

চলতি বছর টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন রিশাদ। এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবও। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন হাসান এবং ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন তানজিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে জাকের আলীর। ৮৫ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন তিনি।  

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে নতুন নজির স্থাপন করেছেন শীর্ষে থাকা ভারতের জসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৯০৪। ভারতীয় বোলারদের মধ্যে তার সমান রেটিং পয়েন্টের কীর্তি আছে কেবল রবিচন্দ্রন অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিন অবসর নিয়েছেন। আর আগামীকাল বক্সিং ডে টেস্টে খেলবেন বুমরাহ। ফলে তার এগিয়ে যাওয়ার সুযোগ আছে ভালোভাবেই।  

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১৫২ রান করে এই অজি ব্যাটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথ ফের ঢুকেছেন শীর্ষ দশে। আর প্রথম টেস্টে ভারতের জয়ে দারুণ ব্যাটিং করা লোকেশ রাহুল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪০তম স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit