শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বেঁচে আছেন। বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল।

জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি আজারবাইজানের আজারবাইজান এয়ারলাইন্সের মালিকানাধীন। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এরই মধ্যে কাজাখস্তানে এটি দুর্ঘটনায় পড়ে।
বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit