বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ইরানকে বিশৃঙ্খলা এড়ানোর আহ্বান সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ইরানকে সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্বের প্রতি ইরানকে সম্মান দেখাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ এক পোস্টে শিবানি এই আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে আমরা ইরানকে সতর্ক করছি। তেহরানের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন শিবানি, যদিও তিনি সেই মন্তব্যের সুনির্দিষ্ট বিবরণ দেননি।  

অন্যদিকে, গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিরিয়ার তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘যারা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে, তাদের বিরুদ্ধে সিরীয় তরুণদের দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে।’ খামেনি আরও বলেন, সিরিয়ায় একটি শক্তিশালী ও সম্মানিত গোষ্ঠীর উত্থান ঘটবে। কারণ সিরিয়ার তরুণদের এখন হারানোর কিছু নেই। তাদের শিক্ষা, ঘরবাড়ি এবং জীবনের নিরাপত্তা নেই।  

ইরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিবানির সতর্কবার্তা এসেছে। সিরীয় বিদ্রোহীরা ১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।  

এই দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালে আসাদকে টিকিয়ে রাখতে ইরান ব্যাপক অর্থব্যয় করেছে। মিত্র আসাদকে সমর্থন দিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যদেরও সিরিয়ায় মোতায়েন করা হয়েছিল। তবে আসাদের পতন ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’ নামের রাজনৈতিক-সামরিক জোটের জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এই জোট মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাবের বিরুদ্ধে কাজ করে।   

সিরিয়ার বর্তমান পরিস্থিতি তেহরান ও দামেস্কের সম্পর্কের ওপর নতুন মাত্রার চ্যালেঞ্জ তৈরি করেছে। শিবানি এই প্রেক্ষাপটেই ইরানকে সতর্ক করার পাশাপাশি তাদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন। 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit