শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

হোয়াটসঅ্যাপ-গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইন্টারনেট সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিলের প্রথম পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ খবর জানানো হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার ও ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে প্রযুক্তি সম্পর্কে দক্ষ ব্যবহারকারীরা সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এ নিষেধাজ্ঞা এড়িয়ে চলে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ও গুগল প্লের মতো কিছু জনপ্রিয় বিদেশি প্ল্যাটফরমে প্রবেশাধিকার সীমিত করার নিষেধাজ্ঞা তুলে নিতে একটি ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোট গ্রহণ করা হয়েছে।’ এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে এক বৈঠকের কথাও উল্লেখ করেছে ইরনা।

একই সঙ্গে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সত্তার হাসেমির উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, ‘আজ ইন্টারনেট সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।’ ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফরমগুলো ব্যাপকভাবে সরকারবিরোধী প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেন্সরশিপ এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছিল, বিশেষ করে এমন দেশগুলোতে, যেখানে ইন্টারনেট ব্যাপকভাবে সেন্সর করা হয়, যেমন ইরান।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit